Google search engine
Homeঅন্যানোআ'লীগের দোসর ট্যাগ দিয়ে অপপ্রচারের অভিযোগ,সংবাদ সম্মেলনে পলাশ কুন্ডু

আ’লীগের দোসর ট্যাগ দিয়ে অপপ্রচারের অভিযোগ,সংবাদ সম্মেলনে পলাশ কুন্ডু

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে বিএনপি সমর্থিত বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের এক নেতার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পর একটি মহল তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ওই নেতা।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার শোলক ইউনিয়নের ধামুরা এলাকায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উজিরপুর উপজেলা শাখার আহ্বায়ক পলাশ কুন্ডু।

লিখিত বক্তব্যে পলাশ কুন্ডু বলেন, ২০০৩ সালে ছাত্রদলের রাজনীতির মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক পথচলা শুরু। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীর পক্ষে সক্রিয়ভাবে নির্বাচনী প্রচারণায় অংশ নেন। এ কারণে তৎকালীন আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্যাতনের শিকারও হয়েছেন বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের ১৭ বছরের শাসনামলে বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অংশ নিতে গিয়ে হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। ভয়ভীতি উপেক্ষা করে জাতীয়তাবাদী আদর্শে অবিচল থেকে ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনেও বরিশাল-২ আসনে ধানের শীষের প্রার্থীর বিজয়ের লক্ষ্যে কাজ করেছেন।

পলাশ কুন্ডুর অভিযোগ, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে শোলক ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পর থেকেই একটি মহল তাঁর বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার ও ষড়যন্ত্র শুরু করেছে। সম্প্রতি তাঁর কথোপকথনের একটি আংশিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অপবাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের দেখানো পথে লোভ-লালসার ঊর্ধ্বে থেকে মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। রাজনীতি তাঁর কাছে ক্ষমতা কিংবা পদ-পদবির বিষয় নয়, বরং মানুষের সেবা করার মাধ্যম। এ কারণে স্থানীয় অনেকেই তাঁকে ‘উজিরপুরের গয়েশ্বর’ বলে আখ্যায়িত করেন বলেও উল্লেখ করেন তিনি।

নিজের বিরুদ্ধে চালানো অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পলাশ কুন্ডু আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে শোলক ইউনিয়নবাসীর কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেন।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উজিরপুর উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments