Take a fresh look at your lifestyle.

বরিশালে আবাসিক হোটেল থেকে মৎস‌্য ব‌্যবসায়ীর লাশ উদ্ধার

১৪৯
নিজস্ব প্রতিবেদক: বরিশাল নগরীর রূপাতলী এলাকার একটি আবাসিক হোটেল থেকে এক মৎস‌্য ব‌্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত ৯টার দিকে হোটেল স্বাধীন পার্কের দোতলার একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম রুবেল খন্দকার (৩০)। দুই সন্তানের জনক পেশায় তি‌নি মাছ ব্যবসায়ী। সে ওই হোটেলে ভাড়া থাকতেন। তি‌নি বা‌কেরগ‌ঞ্জের বা‌সিন্দা। ব‌্যবসার সুবা‌দে তি‌নি রুপাতলী‌ হো‌টে‌লে থাক‌তেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানা পু‌লি‌শের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম।
তিনি বলেন, ঘটনাস্থলে আমি আছি। উর্ধ্বতন কর্মকর্তারাও রয়েছেন। যুবকের মৃত্যু রহস্যজনক মনে হচ্ছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হবে। ##
Auto House

Leave A Reply

Your email address will not be published.