Google search engine
Homeঅন্যানোবরিশালে সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক আহত

বরিশালে সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক আহত

নিজস্ব প্রতিবেদকঃ বরিশালে আইনমন্ত্রী ও তথ্যমন্ত্রীর কর্মসূচির সংবাদ কাভার শেষে অফিসে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক আহত হয়েছেন।

রবিবার দুপুরে নগরীর সদর গার্লস স্কুলের সামনে একটি অটোরিকশার ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন বরিশাল নিউজ ২৪-এর ব্যুরো প্রধান সাংবাদিক সাইফুর রহমান মিরন এবং তাঁর সহকর্মী চিত্র সাংবাদিক শুভ হাওলাদার।

সহকর্মীদের সূত্রে জানা গেছে, আইনমন্ত্রী ও তথ্যমন্ত্রীর কর্মসূচির সংবাদ সংগ্রহ শেষে অফিসে ফিরছিলেন সাংবাদিক সাইফুল রহমান মিরন ও শুভ হাওলাদার। এ সময় নগরীর সদর গার্লস স্কুলের সামনে একটি অটোরিকশা তাদের মটর সাইকেলের উপর আচড়ে পরেে এতে গুরুতর জখম হন তারা।

দুর্ঘটনায় সাইফুল রহমান মিরনের মাথায় গুরুতর আঘাত লাগে। অন্যদিকে শুভ হাওলাদারের একটি হাত ভেঙে গেছে বলে জানা গেছে। পরে তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।

সাংবাদিকতার দায়িত্ব পালন শেষে ফেরার পথে দুই সাংবাদিকের আহত হওয়ার ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সহকর্মীরা তাঁদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

আহত সাংবাদিকদের পরিবারের পক্ষ থেকে তাঁদের দ্রুত আরোগ্যের জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments