Take a fresh look at your lifestyle.

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বরিশালে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেছেন, ৫০ শতাংশ ভোটে দুই তৃত্বীয়াংশ আসন পেয়ে সংখ্যা গরিষ্ঠতার জেরে বর্তমান সরকার জুলাই সনদ ও গণভোটের রায়কে অস্বীকার করতে চায়। অথচ গণভোটে ‘হ্যা’ ভোট দিয়েছেন ৭০ শতাংশ ভোটার। তাই গণভোটের রায় কোন দয়া-দাক্ষিণ্য নয়, এটাই সংখ্যাগরিষ্ঠ মানুষের রায়।

১১ এপ্রিল,শনিবার বিকেলে নগরীর টাউন হল চত্তরে বরিশাল মহানগর ১১দলীয় ঐক্যজোট আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অ্যাড. হেলাল আরো বলেন, শুধুমাত্র সরকার পরিবর্তনের জন্য জুলাই বিপ্লবে এত মানুষ জীবন দেয়নি। দেশের একটি মৌলিক পরিবর্তনই ছিল মুখ্য। সকল রাজনৈতিক দল ঐক্যমত্য হয়ে জুলাই সনদ হয়েছিল এবং সে অনুযায়ী জাতীয় নির্বাচন ও গণভোট হয়েছিল। জাতীয় নির্বাচনের ফলটা পক্ষে গেছে তাই মানবেন, আর গণভোটের রায় মানবেননা তা হবেনা। আর কোন অভ্যুত্থান কিংবা রক্ত ক্ষয় নয়, জুলাই সনদ বাস্তবায়ন করুন। তা নাহলে রাজপথে অধিকার আদায়ে দুর্বার আন্দোলন গড়ে তুলে দাবি আদায় কার হবে।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরিশাল জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আবদুল জব্বার, লেবারপার্টি মহানগর সভাপতি এসএম সোহেল মাহমুদ, এবি পার্টি মহানগর সমন্বয়ক জিএম রাব্বি, এনসিপি বরিশাল জেলা আহবায়ক আবু সাঈদ মুসা, এনসিপি কেন্দ্রীয় নির্বাহী সদস্য রফিকুল ইসলাম কনক সহ ১১দলীয় জেলা ও মহানগর নেতৃবৃন্দ।

সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর জামায়াতের নায়েবে আমির প্রফেসর মাহমুদ হোসাইন দুলাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর মজলিসে শুরার সদস্য আনোয়ার হোসাইন।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল টাউনহল থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

 

Auto House

Leave A Reply

Your email address will not be published.