Take a fresh look at your lifestyle.

ধর্ষণ মামলায় বরিশালে রাজস্ব কর্মকর্তা আটক

১৩১

নিজস্ব প্রতিবেদক : বরিশাল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসের সহকারী রাজস্ব কর্মকর্তাকে সাবেক স্ত্রী ধর্ষনের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার ক‌রে কোতয়া‌লী ম‌ডেল থানা পু‌লিশ।

মামলার সূত্রে জানা যায়, মামলার বাদীর সাথে গত ৭/৮ মাস আগে তালাক হয় বরিশাল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসের সহকারী রাজস্ব কর্মকর্তা রোমান হাওলাদারের। তালাকের পরে আবারো বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষন করে বলে কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন ওই নারী।

কোতয়ালী মডেল থানার ও‌সি আজিমুল করিম বলেন, শ‌নিবার এক‌টি ধর্ষণ মামলা দা‌য়ের করা হয়। সেই মামলায় আসামী‌কে বাসা থে‌কে গ্রেপ্তার করা হ‌য়ে‌ছে।##

Auto House

Leave A Reply

Your email address will not be published.