Take a fresh look at your lifestyle.

বরিশাল নগরীর ১৩নং ওয়ার্ড সাবেক ছাত্রদল সভাপতির উপর হামলা

বরিশাল মহানগর ১৩ নং ওয়ার্ড সাবেক ছাত্রদল সভাপতি ও যুগ্ন আহ্বায়ক কামাল উদ্দিন সিকদার এর উপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুর সাড়ে ৩টার দিকে নগরীর দঃ আলেকান্দা সিকার পাড়া এলাকায় কামাল উদ্দিনের উপর হামলা চালায় সন্ত্রাসীরা ।

হামলায় আহত কামাল সিকদার বলেন, আমি ইটের ব্যবসা করি। এবং একই এলাকার রুপক সিকদার (৫০) ও ইটের ব্যবসা করে সেই সুবাধে গতকাল রাতে সোহেল সিকদারের বাড়ির সামনে ইট জমা করে রাখি। কিন্তু সেখানে ইট না রাখার জন্য আমাকে মোবাইল ফোনে গালাগালি ও নিষেদ করে রুপক। আজ বৃহস্পতিবার দুপুরে ইটের রাখার জন্য ট্রাক আসলে চালককে বাধা প্রদান করে ভয়ভীতি ও মারার হমকি দেয়।

আমি এই কথা শুনে ঘটনাস্থলে এসে রুপক সিকদার কে প্রতিবাদ করি এবং কথা-কাটাকাটি হয় এক পর্যায়ে সেখানে জমির মালিক সোহেল সিকদারের সামনেই রুপক সিকদারের নেতৃত্বে আমার উপর পিছনে থেকে ৯/১০ জন সন্ত্রাসীরা হামলা চালায়।

একপর্যায়ে হত্যার উদ্দেশ্য আমাকে মাটিতে ফেলে এলো পাতাড়ি ইট দিয়ে শরীরের বিভিন্ন অংশে আঘাত করে এবং দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে হত্যার চেষ্টা করে।

আহত কামালের পরিবার জানায়,এই ঘটনায় কোতোয়ালি মডেল থানায় রুপক সিকদার (৫০) পিতা: ওয়াহাব সিকদার, রাজিবুল সিকদার (৩০) পিতা: মৃত আব্দুল জলিল সিকদার, বেল্লাল সিকদার,পিতা: মনসুর সিকদার,মোস্তফা (৫৫) পিতা: মৃত জয়নাল এদের ৪ জন ও অজ্ঞাত ৬ জনের বিরুদ্ধে অভিযোগ করে
সাধারণ ডায়েরি করা হয়েছে। অভিযুক্ত সকলেই ১৩ নং ওয়ার্ড সিকদার পাড়ার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্তরা নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সাথে জড়িত।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার এএসআই রুবেল ঘটনা স্থল পরিদর্শন করে জানান, ইট রাখা নিয়ে দুই পক্ষের মধ্যে পূর্বে থেকেই বিরোধ চলছে। সেই ঘটনার ধারাবাহিকতায় ছাত্রদল নেতা কামাল কে জখম করা হয়েছে। তিনি আরও জানান, ঘটনাস্থলে পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। জড়িতদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে, মামলা হলে অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলানো হবে।

Auto House

Leave A Reply

Your email address will not be published.