Google search engine
Homeঅন্যানোবরিশালে ১৪৫ শিক্ষাপ্রতিষ্ঠানে ২০ হাজার গাছের চারা বিতরণ

বরিশালে ১৪৫ শিক্ষাপ্রতিষ্ঠানে ২০ হাজার গাছের চারা বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ ‘পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছের চারা রোপণ’ কর্মসূচি সফল করার লক্ষ্যে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) উদ্যোগে বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় বরিশাল অডিটোরিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম এবং বিসিসির সচিব রুম্পা শিকদার। এ ছাড়া বিসিসির বনায়ন শাখার কর্মকর্তা এবং নগরীর বিভিন্ন কলেজ, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

কর্মসূচির আওতায় বরিশাল নগরীর ১৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ২০ হাজার গাছের চারা বিতরণ করা হয়। এসব চারার মধ্যে ছিল ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির গাছ।

প্রধান অতিথির বক্তব্যে বিসিসি প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ পরিকল্পনা বাস্তবায়নে বরিশাল সিটি করপোরেশন সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ নগরী গড়ে তুলতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান এবং নগরবাসীকে সামাজিক বনায়ন কর্মসূচিতে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠান শেষে নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments