Take a fresh look at your lifestyle.

বরিশালে ৫০ পিস ইয়াবা সহ আটক ২ মাদক ব্যাবসায়ী

২২১

ডেস্ক নিউজ: বরিশাল নগরির অক্সফোর্ড মিশন রোড এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা সহ দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ।

মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

 

পুলিশ জানায়, ২৩ মার্চ আনুমানিক রাত সাড়ে ৮ টার দিকে কোতয়ালী মডেল থানাধীন বিসিসি ২০নং ওয়ার্ডের হাজী জালাল উদ্দিন লেনস্থ “বানাত মঞ্জিল” নামক বাড়ীর সামনে অভিযান পরিচালনা করেন।

 

অভিযান পরিচালনাকালে কাশিপুর ইউনিয়নের,শোলনা হাওলাদার বাড়ীর,মৃত সামছুল হক হাওলাদারের ছেলে, মোঃ মনির হোসেন হাওলাদার (৩২) কে ৫০ পিস ইয়াবা সহ গ্রেফতার করে পুলিশ।

 

গ্রেফতারকৃত আসামির দেয়া তথ্যমতে মাদক সংশ্লিষ্ট কাজে সহায়তা করার জন্য একই এলাকার এনায়েতুর রহমান ছেলে, মোঃ গোলাম কিবরিয়া (৩৮) কে। ২১নং ওয়ার্ড , অক্সফোর্ড মিশন রোড, এর “নার্গিস কুঞ্জ” এর ৫ম তলার ভাড়াটিয়া বাসা থেকে আটক করেন কোতয়ালী মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে।

Auto House

Leave A Reply

Your email address will not be published.