Google search engine
Homeঅন্যানোথ্রি-হুইলার–বাস বিরোধে ৪ ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক

থ্রি-হুইলার–বাস বিরোধে ৪ ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদকঃ মহাসড়কের বিভিন্ন বাস কাউন্টারের সামনে থ্রি-হুইলারে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে থ্রি-হুইলার চালক ও বাস শ্রমিকদের বিরোধের জেরে বরিশাল থেকে দূরপাল্লাসহ সব অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

তবে বিকেল ৪টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে বাস চলাচল ফের শুরু হয়।

সোমবার (২৪ আগস্ট) সকাল ১০টার দিকে বানারীপাড়া উপজেলার শিমুলতলা এলাকায় থ্রি-হুইলারের মালিক-চালক ও লোকাল বাস শ্রমিকদের মধ্যে বিরোধ দেখা দেয়। একপর্যায়ে থ্রি-হুইলারের মালিক ও শ্রমিকরা স্থানীয়ভাবে প্রভাব বিস্তার করে প্রায় ২০টি যাত্রীবাহী বাস আটকে রাখেন বলে জানা গেছে।

খবর পেয়ে বরিশাল বাস মালিক গ্রুপের নেতারা ঘটনাস্থলে গেলেও দুপুর ১২টা পর্যন্ত বিরোধের কোনো সমাধান হয়নি। পরে বেলা সাড়ে ১২টার দিকে বরিশালের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লাসহ সব অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ করে দেন বাস মালিক ও শ্রমিকরা।

হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় নথুল্লাবাদ বাস টার্মিনালে অপেক্ষমাণ যাত্রীরা বিপাকে পড়েন। বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য টার্মিনালে আসা যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা যায়।

বাস মালিক ও শ্রমিকদের অভিযোগ, মহাসড়কে থ্রি-হুইলার চলাচলের কারণে যানজটের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। দীর্ঘদিন ধরে মহাসড়কে থ্রি-হুইলার চলাচল বন্ধের দাবি জানিয়ে এলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

তাদের দাবি, মহাসড়কে অবৈধভাবে চলাচলকারী থ্রি-হুইলার বন্ধ না করা পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।

এদিকে বাস চলাচল বন্ধ থাকায় বরিশাল থেকে বিভিন্ন রুটের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেন তারা।

বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার বলেন, ‘যাত্রীদের দুর্ভোগ লাঘবে বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে।’

পরে বিকেল ৪টার দিকে যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে বাস চলাচল স্বাভাবিক করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments