Google search engine
Homeঅন্যানোবরিশাল সদর হাসপাতাল কর্মচারী সমিতির সভাপতি সোহাগ,সম্পাদক শান্ত

বরিশাল সদর হাসপাতাল কর্মচারী সমিতির সভাপতি সোহাগ,সম্পাদক শান্ত

ডেস্ক নিউজঃ বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতির বরিশাল জেনারেল সদর হাসপাতাল শাখার ৯ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

গত ২৭ জুন অনুষ্ঠিত সাধারণ সভায় কমিটি গঠন করা হয়। পরে বরিশাল বিভাগীয় সদর জেলা শাখার কাছে অনুমোদনের জন্য আবেদন করা হলে তিন বছর মেয়াদের জন্য কমিটিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে মো. সাহাদাৎ হোসেন সোহাগ সভাপতি, মো. রফিকুল ইসলাম ও মো. আমির আলী শেখ সহসভাপতি, মো. সাহাদাৎ হোসেন শান্ত সাধারণ সম্পাদক, মো. তরিকুল ইসলাম অর্থ সম্পাদক, মো. রিয়াজ হোসেন প্রচার সম্পাদক, মো. হাসানাইন দপ্তর সম্পাদক, মোসা. মনি আক্তার মহিলা সম্পাদিকা এবং শ্রী নয়ন লাল নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন।

বরিশাল বিভাগীয় সদর জেলা শাখার সদস্য সচিব মো. আব্দুল গনি শেখ স্বাক্ষরিত অনুমোদনপত্রে এ তথ্য জানানো হয়েছে।

অনুমোদনপত্রে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানানো হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments