ডেস্ক নিউজঃ নেপালে সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় বিপুলসংখ্যক মানুষের প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
এক শোকবার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অপূরণীয় ক্ষতি ভাষায় প্রকাশ করার মতো নয়। এই কঠিন সময়ে শোকসন্তপ্ত পরিবারগুলোকে পরিস্থিতি মোকাবিলার শক্তি দেওয়ার জন্য তিনি প্রার্থনা করেন।
অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন নিহতদের আত্মার শান্তি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে নেপালের এই দুঃসময়ে দেশটির বন্ধুভাবাপন্ন জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বলেন, “বরিশাল সিটি কর্পোরেশন ও নগরবাসীর পক্ষ থেকে নেপালের বন্যায় স্বজনহারা ও ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

