Google search engine
Homeঅন্যানোকিশোরী নিখোঁজর ঘটনায় মায়ের সংবাদ সম্মেলন

কিশোরী নিখোঁজর ঘটনায় মায়ের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার॥ নিখোঁজ কিশোরী অদ্রিজা হাওলাদার কোথায় আছে, কী অবস্থায় আছে তা জানেন না তার মা-বাবা। মেয়েকে জীবিত ও সুস্থ অবস্থায় ফিরে পাওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ সাংবাদিকদের সহযোগিতা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ওই নিখোঁজ কিশোরীর মা কাজল রানী।

রোববার (৩০) আগস্ট বেলা সাড়ে ১২টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ) কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে কাজল রানী বলেন, ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার ১ নং সাতুরিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডস্থ দক্ষিণ তারাবুনিয়া গ্রামের বাসিন্দা তিনি ও তার স্বামী- দুলাল কৃষ্ণ হাওলাদার। তারা দুজনেই দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে দায়িত্ব পালন করছেন। সংসারে দুই কন্যা সন্তানের মধ্যে ছোট মেয়ে হলো অদ্রিজা (১৪)।

পিরোজপুর সদর উপজেলার শংকর পাশা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডস্থ দক্ষিণ বাদুরা গ্রামের রঞ্জন মিস্ত্রির ছেলে, শান্ত মিস্ত্রির পিসি বা ফুফু বাড়ি হচ্ছে আমাদের বাড়িতে। অর্থাৎ রঞ্জন মিস্ত্রির বোনকে বিয়ে হয়েছে আমার স্বামীর বাড়ি। শান্ত মিস্ত্রি পিসি বাড়িতে বেড়াতে আসার সুবাদে সাথে পরিচয় হয় অদ্রিজার সাথে। পরে প্রায় সময় অদ্রিজাকে প্রেমের প্রস্তাব দেয় শান্ত।

মেয়ে আমাদের অবগত করলে বিষয়টি সম্পর্কে শান্তর বড়ো ভাই সঞ্জয় মিস্ত্রিকে একাধিকবার অবগত করি। হঠাৎ ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১১টায় অদ্রিজা রহস্যজনকভাবে নিখোঁজের ঘটনায় পরের দিন একটি সাধারণ ডাইরি এবং ১ মার্চ নারী ও শিশু নির্যাতন দমন আইনে রাজাপুর থানায় আমি বাদি হয়ে একটি মামলা দায়ের করি। আসামি হলেন, – শান্ত মিস্ত্রি (২৩) ও তার ভাই সঞ্জয় মিস্ত্রি (৪৬) সহ অজ্ঞাতনামা ২/৩ জন। যা এখনও চলমান।

কয়েকদিন পরই মামলার তদন্তকারী কর্মকর্তা মো : মনিরুল ইসলাম নিখোঁজ ভিকটিমকে উদ্ধার করে আদালতে প্রেরণ করেন। পরবর্তীতে আদালত থেকে পিতা-মাতার কাছে দেন ভিকটিম অদ্রিজাকে।

কিন্তু পিতা-মাতা কর্মস্থলে থাকার সময় হঠাৎ ২০২৬ সালের ৮ জুন অদ্রিজা পূর্বের ন্যায় নিখোঁজ হয়ে যায়। আবারও নিখোঁজের ঘটনার দিনই আমি রাজাপুর থানায় আমি একটি সাধারণ ডায়েরি করি। অদ্রিজার নিখোঁজের সঙ্গে শান্ত মিস্ত্রিও নিখোঁজ রয়েছে। নিখোঁজ অদ্রিজাকে কোথাও দেখতে পেলে বা তার সন্ধান পেলে তার মা-বাবা (০১৭২৯৪৬১৪২০ – ০১৭৮১৯৬০৬২৩) এই নম্বরে তথ্য জানানোর জন্য সকলের কাছে অনুরোধ জানিয়েছেন।

বিষয়টি জানতে চাইলে শান্ত মিস্ত্রির পরিবারের এক সদস্যর মুঠোফোনে কল দিলেও বন্ধ পাওয়া যায়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments