Google search engine
Homeঅন্যানোমহান শিক্ষা দিবসে বরিশালে ছাত্র ফ্রন্টের র‌্যালি ও আলোচনা সভা

মহান শিক্ষা দিবসে বরিশালে ছাত্র ফ্রন্টের র‌্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদকঃ মহান শিক্ষা দিবস উপলক্ষে বরিশালে র‌্যালি ও আলোচনা সভা করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখা।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে সর্বজনীন, বিজ্ঞানভিত্তিক, বৈষম্যহীন, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক শিক্ষাব্যবস্থার দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।

সকাল ১১টায় অশ্বিনীকুমার হল চত্বর থেকে প্ল্যাকার্ডসহ একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই এলাকায় গিয়ে শেষ হয়। পরে সকাল সাড়ে ১১টায় কীর্তনখোলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার আহ্বায়ক সুজন আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বরিশাল জেলার সমন্বয়ক কমরেড ডা. মনিষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কমরেড সুস্মিতা মরিয়ম, বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক ফারজানা আক্তার ও সরকারি ব্রজমোহন কলেজ শাখার সদস্য রাকিব হাসানসহ সংগঠনের নেতারা।

সভায় বক্তারা বলেন, ১৯৬২ সালের শিক্ষা আন্দোলনের মধ্য দিয়ে তৎকালীন স্বৈরশাসক আইয়ুব খান তার শিক্ষা-সংকোচনমূলক নীতি থেকে পিছু হটতে বাধ্য হয়। ওই আন্দোলনে মোস্তফা, বাবুল, ওয়াজিউল্লাহসহ অনেকে শহীদ হন। তাঁদের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশের শিক্ষা আন্দোলনের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হয়।

বক্তারা আরও বলেন, শিক্ষা দিবসের ৬৪ বছর পরও দেশের শিক্ষাব্যবস্থায় বাণিজ্যিকীকরণ বন্ধ হয়নি। শিক্ষাখাতে বরাদ্দও প্রয়োজনের তুলনায় অপ্রতুল। জাতীয় বাজেটের ২৫ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দের দাবি বারবার উপেক্ষিত হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। একই সঙ্গে শিক্ষার সংকোচন ও বাণিজ্যিকীকরণ নীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।

আলোচনা সভা শেষে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে মহান শিক্ষা দিবস উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments