Google search engine
Homeঅন্যানো‘বৃক্ষরোপণে সাজাই দেশ’ স্লোগানে বরিশালে গার্ল গাইডসের বৃক্ষরোপণ কর্মসূচি

‘বৃক্ষরোপণে সাজাই দেশ’ স্লোগানে বরিশালে গার্ল গাইডসের বৃক্ষরোপণ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদকঃ পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বরিশালে অনুষ্ঠিত হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬।

বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন, বরিশাল অঞ্চল এ কর্মসূচির আয়োজন করে।

“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৪টায় নগরীর বরিশাল গাইড হাউজে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশবান্ধব সমাজ গঠনে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করতে বাংলাদেশ গার্ল গাইডসের মতো স্বেচ্ছাসেবী ও সেবামূলক সংগঠনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের কার্যক্রম দেশব্যাপী সবুজায়ন আন্দোলনকে আরও বেগবান করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের বরিশাল অঞ্চলের আঞ্চলিক কমিশনার (চলতি দায়িত্বে) জাহান আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের কর্মকর্তা বুলবুল, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের গাইড ও রেঞ্জার সদস্য, স্থানীয় কমিশনার এবং শতাধিক গাইড সদস্য উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের আলোচনা পর্ব শেষে অতিথিবৃন্দ ও গাইড সদস্যরা বরিশাল গাইড হাউজ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। এ সময় পরিবেশ সংরক্ষণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments