Take a fresh look at your lifestyle.

ব‌রিশা‌লে উৎসব মূখর পরিবেশে চল‌ছে ভোট গ্রহন

নিজস্ব প্রতিবেদকঃ
ব‌রিশা‌লে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ। জেলার ৬টি সংসদীয় আসনে জেলার ৬টি আসনে ৮৩৩টি কেন্দ্রে মোট ভোটার ২২ লাখ ৮৪, ৯৭৮ জন।

কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। অবাধ, শান্তিপূর্ণ, সুষ্ঠু পরিবেশে ভোট সম্পন্নে সকল প্রস্তুতি নিয়ে মাঠে রয়েছে সেনাবা‌হিনীসহ পর্যাপ্ত সংখ্যক আইনশৃংখলা বাহিনী। রয়েছে জুডিশিয়াল ও নির্বাহি ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে র‌্যাব পুলিশ বিজিবি ও আনসার সদস্যরা।

এদিকে, ইসির ঘোষণা অনুসারে সকাল সাড়ে ৭টা হতে সকল কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল হতেই স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে আসা শুরু করেছেন ভোটাররা। বিশেষ করে বয়োবৃদ্ধ নারী-পুরুষ ভোটারগণ সকাল সকাল লাইনে এসে ভোট দিতে দাঁড়িয়েছেন। ভোটারও সমর্থকদের সাথে ভোট কেন্দ্রে এসেছেন প্রার্থী এবং তাদের কর্মী-সমর্থকরাও। কেন্দ্রের পরিস্থিতি দেখে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন প্রার্থীরাও।

 

Auto House

Leave A Reply

Your email address will not be published.