Take a fresh look at your lifestyle.

দুই শতাধিক ব্যক্তিকে ইফতার সামগ্রী দিল শ্রমিক কল্যাণ ফেডারেশন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বরিশাল কোতয়ালী থানা শাখার উদ্যোগে দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার জুম্মাবাদ নগরীর একটি কনভেনশন হলে আলোচনা সভা শেষে এসব বিতরণ করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ জহির উদ্দীন মুহাম্মদ বাবর। বিশেষ অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন বরিশাল মহানগররের সভাপতি মাস্টার মিজানুর রহমান। সভাপতি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কোতয়ালী থানা সভাপতি মাহমুদুল হাসান কামাল।

এছাড়া কোতয়ালী থানা শাখার সেক্রেটারি সেলিম হাওলাদার, সহ সভাপতি আবু জাফর, শিক্ষাবিদ নজরুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জহির ‍উদ্দীন বাবর বলেন, সাহাবাদের আদলে মানুষ গড়ার প্রয়াস চালাচ্ছে জামায়াতে ইসলামী। ন্যায় ইনসাফের সমাজ গড়তে হলে সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরীর পাশাপাশি সর্বস্তরের জনগণের সমর্থন প্রয়োজন। সেজন্য আমাদেরকে আল্লাহর রাসুল (স:) এর আদর্শে জীবন পরিচালনায় অভ্যস্থ হতে হবে।

 

Auto House

Leave A Reply

Your email address will not be published.