Take a fresh look at your lifestyle.

বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মুসলিম নারী সায়েন্স নেটওয়ার্কের যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘ইন্টারন্যাশনাল সোসাইটি অফ মুসলিম ওমেন ইন সাইন্স (আইএসএমডব্লিউএস)’ নামক আন্তর্জাতিক বৈজ্ঞানিক সংগঠনের বরিশাল বিশ্ববিদ্যালয় চ্যাপ্টারের যাত্রা শুরু হয়েছে।

বিজ্ঞান, গবেষণা এবং শিক্ষাক্ষেত্রে মুসলিম নারীদের সমর্থন, উৎসাহিতকরণ এবং তাদের অগ্রগতির লক্ষ্যে রবিবার সকাল ১০টায় বিশ^বিদ্যালয়ের জীবনানন্দ কনফারেন্স হলে উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে কি নোট স্পিকার ছিলেন আইএসএম ডব্লিউ এস, ওহিও স্টেট ইউনিভার্সিটি ইউএসএ এর প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর ড. সুলতানা নুরুন্নাহার। কি নোট স্পিকার তার আলোচনায় বলেন, সাইন্স ব্যাতিত বর্তমানে কোনো কিছুই সম্ভব না। গবেষণায় মুসলিম নারী শিক্ষার্থীদের সম্ভাবনার কথা বলেন। বিজ্ঞানে তিনি মুসলিম বিশ্বের নারীদের ইতিহাসও তুলে ধরেন। কিভাবে নারীরা গবেষনায় অংশ নিয়েছে।

তিনি বলেন, পোশাক কখনোই কোনো প্রতিবন্ধকতা হতে পারে না, যদি নারির ইচ্ছা শক্তি এবং সংকল্প দৃড় থাকে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম এবং বিশেষ অতিথি ছিলেন এশিয়ার নোবেল হিসেবে খ্যাত রেমন ম্যাগসেসে পুরস্কারজয়ী আইসিডিডিআরবির বিশিষ্ট বিজ্ঞানী ড. ফেরদৌস কাদরী।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইএসএমডব্লিউএস বরিশাল বিশ্ববিদ্যালয় চ্যাপ্টারের সভাপতি ও পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. রহিমা নাসরিন। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের জীব বিজ্ঞান অনুষদের ডিন ও কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড. হাফিজ আশরাফুল হক।

আইএসএমডব্লিউএস বরিশাল বিশ্ববিদ্যালয় চ্যাপ্টারের সভাপতি ও পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. রহিমা নাসরিন জানান, ২০১০ সালে যুক্তরাষ্ট্রের ওহাইও স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ড. সুলতানা এন. নাহারের হাত ধরে প্রতিষ্ঠিত এই আন্তর্জাতিক সংস্থাটি বর্তমানে বিশ্বের বহু দেশে নারী বিজ্ঞানীদের ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন এই প্ল্যাটফর্মটি বরিশাল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের জন্য গবেষণার এক নতুন দুয়ার খুলে দেবে। আইএসএমডব্লিউএস’র মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা আন্তর্জাতিক নেটওয়ার্কের সাথে যুক্ত হওয়ার পাশাপাশি বিভিন্ন স্কলারশিপ, কর্মশালা, বিভিন্ন প্রতিযোগিতা ও উচ্চতর শিক্ষার তথ্য ও সুযোগ পাবে।

Auto House

Leave A Reply

Your email address will not be published.