Google search engine
HomeUncategorizedবরগুনায় ইসলামী আন্দোলনের ৩৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি

বরগুনায় ইসলামী আন্দোলনের ৩৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি

নিউজ ডেস্কঃ ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার ২০২৭-২৮ সেশনের ৩৫ সদস্যের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যা ৬টায় বরগুনা প্রেসক্লাবের হলরুমে কমিটি গঠন ও শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলা সভাপতি মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা রেজাউল করীম আকন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম।

সভায় দায়িত্বশীলদের উদ্দেশে গুরুত্বপূর্ণ আলোচনা শেষে জেলা কার্যনির্বাহী কমিটির ৩৫ সদস্যের নাম ঘোষণা করা হয়। পরে নবগঠিত কমিটির দায়িত্বশীলদের শপথবাক্য পাঠ করানো হয়। সবশেষে দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

নবগঠিত কমিটিতে সভাপতি হয়েছেন মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ এমপি। সিনিয়র সহসভাপতি মাওলানা আব্দুস শাকুর। সহসভাপতি হিসেবে রয়েছেন আলহাজ্ব মাওঃ জালাল উদ্দীন কারিমী ও মাওলানা মাহমুদুল হক মাসুম বিল্লাহ।

সেক্রেটারি মাওলানা রেজাউল করীম আকন, জয়েন্ট সেক্রেটারি প্রভাষক মাওলানা নুরুল আলম এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম।

সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা মনিরুল ইসলাম, হাফেজ মাহবুবুর রহমান ও মুফতী আবু সালেহ জিহাদী। প্রচার সম্পাদক মাওলানা মুতাসিম বিল্লাহ আল মামুন, দপ্তর সম্পাদক মুহাম্মাদ কামিনুল ইসলাম এবং অর্থ ও প্রকাশনা সম্পাদক মুফতী রেজাউল করীম রেজা।

এ ছাড়া প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নাজমুল হাসান কারিমী, দাওয়াহ ও জনশক্তি সম্পাদক মাওলানা নূরুল ইসলাম জিহাদী, আইন ও মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট আকন মুহাঃ সুমন, ছাত্রী ও মহিলা ইউনিট সম্পাদক মুহাম্মদ ইসমাইল হোসেন সিরাজী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান আতিকী, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মুহাম্মদ জিয়াউল হোসেন এবং নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক জনাব মুহাম্মদ ফারুক খানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটিতে সহ-প্রচার সম্পাদক এইচ এম হারুন অর রশিদ, সহ-দপ্তর সম্পাদক মাওলানা সাব্বীর আহমদ, সহ-অর্থ ও প্রকাশনা সম্পাদক মাওলানা আনিচুর রহমান, সহ-প্রশিক্ষণ সম্পাদক প্রভাষক মাওলানা দেলোয়ার হোসেন, সহ-দাওয়াহ ও জনশক্তি সম্পাদক মাওলানা নূর হোসেন জিহাদী, সহ-ছাত্রী ও মহিলা ইউনিট সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন এবং সহ-নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক মাওলানা সুলতান আহমদ রয়েছেন।

সদস্য হিসেবে রয়েছেন মাওলানা আবু ছালেহ, আলহাজ্ব দেলোয়ার হোসেন, শাহীন সিকদার, আব্দুল্লাহ বিশ্বাস নিলু, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা মাকসুদুর রহমান, মাওলানা আলী হোসেন ও হাঃ সাইফুল ইসলাম মামুন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments