নিজস্ব প্রতিবেদকঃ দীর্ঘ ২ দশক পরে বরিশালের ঐতিহ্যবাহী বেলসপার্কের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশে বিগত ১৫ বছর ধরে জনগনের ভোটের অধিকার কেড়ে নিয়েছে আওয়ামী সরকার। ভোট ডাকাতি করে নিশিরাতের নির্বাচন করছে তারা। ২৪শে’র ৫ আগস্ট ছাত্র – জনতার আন্দোলনের মুখে নিশিরাতের নির্বাচনের মালিকরা বাংলাদেশ ছেড়ে পালিয়েছে। এখন সময় এসেছে জনগনের রায়ের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার ।
বুধবার,দুপুর ১২টার দিকে হেলিকপ্টার যোগে বরিশাল এসে পৌছেন তারেক রহমান। দুপুর ১টার দিকে ঐতিহ্যবাহী বেলসপার্ক সভা মঞ্চে বক্তৃতার পূর্বে হাত নাড়িয়ে কর্মী সমর্থকদের অভিবাদন জানান তারেক রহমান।
এ সময় বক্ত্যবে তারেক রহমান বলেন, ৫ আগস্টের পূর্বে স্বৈরাচাররা যে ভাষায় কথা বলতো,বর্তমানে সেই রুপ ধারন করে বাংলাদেশে এক নতুন জালিমের আবির্ভাব ঘটেছে।একটি রাজনৈতিক দল যাদের জনগণ ভিন্ন পরিচয় ‘গুপ্ত’ পরিচয় চিনে।এই গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালিম রুপে আর্বিভূত হয়েছে বাংলাদেশে।
বিএনপি চেয়ারম্যান বলেন, নতুন জালিমদের নেতা প্রকাশ্যে বাংলাদেশের নারীদেরকে নিয়ে কলংকিত শব্দ ব্যবহার করেছে। যে দলের নেতা-কর্মীদের নিজের দেশের মা-বোনদের কষ্টের প্রতি বিন্দু মাত্র সম্মান নেই, তাদের কাছ থেকে বাংলাদেশের মানুষ আত্মসম্মানমূলক কোনো আচরন আশা করতে পারে না। তাদের আরেক নেতা যার বাড়ি কুমিল্লা জেলায় সেই নেতা কিছুদিন আগে দলীয় সমাবেশে বলেছে ১২ তারিখ পর্যন্ত আপনারা জনগনের পা ধরবেন, ১২ তারিখের পর জনগন আপনাদের পা ধরবে। এ ধরনের কথা দিয়ে প্রমানিত হয় কি তাদের মেন্টালিটি, কোন পর্যায়ের মানুষ হলে জনগনকে তারা তুচ্ছতাচ্ছিল্য করতে পারে। এইসব লোক নির্বাচিত হলে, জনগনের ভাগ্যে দুর্বিসহ অবস্থা হবে।
বক্তব্যের শেষে তিনি দক্ষিণাঞ্চলের ২১টি আসনের বিএনপি ও তার মিত্র প্রার্থীদের ভোট দেয়ার আহবান জানান। এ সময় বরিশালের উন্নয়নের নানান প্রতিশ্রুতি দেন। তারেক রহমান বলেন, বরিশাল-ভোলা ব্রীজ, শের-ই বাংলা মেডিকেল কলেজ, ভোলায় মেডিকেল কলেজ, নদী ভাঙ্গন সমস্যার সমাধানে বেড়িবাঁধ দিয়ে নদী ভাঙ্গন ঠেকাতে হবে। এছাড়াও বিএনপি’র প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শুরু করে যাওয়া অনেক কাজ সম্পন্ন করতে হবে আমাদের।
বরিশাল মহানগর আহবায়ক মনিরুজ্জামান ফারুক এর সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন বরিশাল জেলা বিএনপি’র সদস্য সচিব আবুল কালাম শাহিন ও মহানগর বিএনপি’র সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার।
উল্লেখ্য, ২০০৪ ও ২০০৫ সালে দুবার বিএনপি’র যুগ্ম মহাসচিব হিসেবে তারেক রহমানের বরিশাল সফরের পরে কেটে গেছে দুই দশকেরও বেশী সময়। এসময়ে দেশের রাজনীতিও নানা চড়াই উৎরাই পেড়িয়ে আরেকটি নির্বাচনের দোড় গোড়ায়।