সুন্দরবনে ‘প্রকাশক ও সম্পাদক পরিষদ বরিশাল’র বার্ষিক আনন্দ ভ্রমণ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের আঞ্চলিক সংবাদপত্র মালিকদের শীর্ষ সংগঠন ‘প্রকাশক ও সম্পাদক পরিষদ’ এর বার্ষিক আনন্দ ভ্রমণ এবার অনুষ্ঠিত হয়েছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনে।

উৎসবমুখর পরিবেশ ও নানা আয়োজনের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এই সফর শেষ করে গতকাল বরিশালে ফিরেছেন সংগঠনের প্রতিনিধি দল।ভ্রমণকালে সংগঠনের নেতৃবৃন্দ সুন্দরবনের গহীন অরণ্যের সৌন্দর্য ও বন্যপ্রাণীর সান্নিধ্য উপভোগ করেন।

আনন্দ ভ্রমণে নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি কাজী মিরাজ এবং সাধারণ সম্পাদক এম. লোকমান হোসাইন। সফরসঙ্গী হিসেবে সংগঠনের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ ও সিনিয়র সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সদস্যরা জানান, সুন্দরবনের বিভিন্ন পয়েন্ট পরিদর্শন তাদের পেশাগত ব্যস্ততার মাঝে নতুন প্রাণচাঞ্চল্য ফিরিয়ে এনেছে। বনভোজন শেষে গতকাল তারা সুন্দরবনের স্মৃতি নিয়ে পুনরায় কর্মস্থলে ফিরেছেন।

আরো উপস্থিত ছিলেন, উপদেষ্টা এস.এম আমজাদ হোসাইন, সহ-সভাপতি গোপাল সরকার, মির্জা রিমন, এস আলাল মিয়া ও আবুল কালাম আজাদ। এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক এম সালাউদ্দিন, প্রচার সম্পাদক রাকিবুল হাসান ফয়সাল, কোষাধ্যক্ষ নুরুজ্জামান, নির্বাহী সদস্য আবদুল হালিম মামুন, মাহফুজুর রহমান সুজন এবং সিনিয়র সাংবাদিক মিজানুর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

Comments (০)
Add Comment