Google search engine
Homeআন্তর্জাতিকআন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে বরিশালে জামায়াতের সাইকেল র‍্যালী

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে বরিশালে জামায়াতের সাইকেল র‍্যালী

নিজস্ব প্রতিবেদকঃ আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে মাদকবিরোধী সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ জুন) সকাল সাড়ে ৮টায় নগরীর টাউন হল চত্বর থেকে র‍্যালিটি শুরু হয়ে সদর রোড, বান্দ রোড, সি অ্যান্ড বি রোডসহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

যুব বিভাগের সভাপতি মোহাম্মদ জাফর ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর সেক্রেটারি মাওলানা মতিউর রহমান।

বক্তব্যে তিনি বলেন, মাদক সমাজ, পরিবার ও রাষ্ট্রের জন্য একটি ভয়াবহ অভিশাপ। মাদকমুক্ত সমাজ গঠনে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও রাষ্ট্রের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, খেলাধুলা, নৈতিক শিক্ষা ও সামাজিক সচেতনতার মাধ্যমে তরুণদের মাদকমুক্ত জীবন গঠনে উদ্বুদ্ধ করতে হবে। ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

যুব বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট কাওসার হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা শফিউল্লাহ তালুকদার, কোতোয়ালি দক্ষিণ থানা সভাপতি আবু বকর সিদ্দিক, কোতোয়ালি উত্তর থানা সভাপতি সৈয়দ মোহাব্বত উল্লাহ মাহেত, বিমানবন্দর থানা সভাপতি মো. শাহজালাল, সদর উপজেলা সভাপতি মিজানুর রহমান, কোতোয়ালি থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য বায়জীদ বোস্তামী, আব্দুস সত্তার খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ ছাড়া র‍্যালিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর নেতাকর্মী, যুব ও ক্রীড়া বিভাগের এবং বিভিন্ন পর্যায়ের কর্মীরা অংশগ্রহণ করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments