নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে পরিচ্ছন্নতা বিভাগের কর্মীদের মধ্যে ৫০টি ভ্যান বক্স ও ৩০টি হ্যান্ড ট্রলি বিতরণ করেছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় নগরীর আমানতগঞ্জ গ্যারেজে ৩০টি ওয়ার্ডের পরিচ্ছন্নতা কর্মীদের হাতে এসব সরঞ্জাম তুলে দেন বিসিসির প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, নগরীর বর্জ্য ব্যবস্থাপনার সক্ষমতা বৃদ্ধি, পরিচ্ছন্নতা কার্যক্রম গতিশীল করা এবং কর্মীদের কাজের সুবিধা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এসব সরঞ্জাম ব্যবহারের মাধ্যমে নগরীর বর্জ্য সংগ্রহ ও অপসারণ কার্যক্রম আরও সহজ হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।
সরঞ্জাম বিতরণকালে উপস্থিত ছিলেন বিসিসির প্রধান প্রকৌশলী মো. হুমায়ুন কবির, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবুল বাশার, নির্বাহী প্রকৌশলী মো. মকসুমুল হাকিম রেজা, পরিচ্ছন্নতা কর্মকর্তা মো. ইউসুফ আলী, মাহবুব আলমসহ সিটি করপোরেশনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী।

