বৃহস্পতিবার, মে ৭, ২০২৬
Google search engine
Homeআইন-শৃঙ্খলা বাহিনীনিখোঁজ স্কুলছাত্র সৌরভ দাস শান কে পরিবারের কাছে হস্তান্তর

নিখোঁজ স্কুলছাত্র সৌরভ দাস শান কে পরিবারের কাছে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল নগরীর ভাটিখানা এলাকা থেকে নিখোঁজ হওয়া কালেক্টরেট স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র সৌরভ দাস শানকে (১৩) চারদিন পর কক্সবাজার থেকে উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) মোহাম্মদ ইমদাদ হুসাইন আনুষ্ঠানিকভাবে তাকে পরিবারের কাছে হস্তান্তর করেন।

জানা গেছে, গত ২ মে রাত সাড়ে ৯টার দিকে মায়ের জন্য খিচুড়ি কিনতে বাসা থেকে বের হয় সৌরভ। বের হওয়ার সময় একটি বিকাশের দোকান থেকে আট হাজার টাকা উত্তোলন করে সে। এরপর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। ওই রাতেই তার ব্যবহৃত মোবাইল ফোনটি নগরীর একটি স্কুল মাঠ থেকে উদ্ধার করা হয়, যা অপরিচিত এক ব্যক্তি কুড়িয়ে পেয়েছিলেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কাউনিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

পরবর্তীতে ব্যাপক অনুসন্ধানের একপর্যায়ে বুধবার (৬ মে) রাত সাড়ে ৩টার দিকে কক্সবাজারের ঈদগাহ থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় সৌরভকে উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক ধারণা, কিশোর সৌরভ ‘শয়তানের নিঃশ্বাস’ নামে পরিচিত স্কোপোলামিন জাতীয় বিশেষ মাদকের প্রভাবে অপহরণের শিকার হতে পারে। বিষয়টি খতিয়ে দেখে তদন্ত চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
চারদিনের উদ্বেগ-উৎকণ্ঠার পর সৌরভকে ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেছে তার পরিবার।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments