Google search engine
Homeঅন্যানোবরিশাল সদর হাসপাতাল পরিদর্শনে জামায়াত নেতা অ্যাড.হেলাল

বরিশাল সদর হাসপাতাল পরিদর্শনে জামায়াত নেতা অ্যাড.হেলাল

বরিশাল প্রতিনিধি: বরিশাল জেনারেল (সদর) হাসপাতাল পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।

শনিবার (১৫ আগস্ট) তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবা, রোগীদের সুযোগ-সুবিধা ও হাসপাতালের সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের শারীরিক অবস্থার খোঁজ নেন। হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে তারা কোনো ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন কি না, সে বিষয়েও জানতে চান তিনি। এ সময় রোগীরা হাসপাতালের বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার কথা তার কাছে তুলে ধরেন।

পরে তিনি কর্তব্যরত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলেন। হাসপাতালের চিকিৎসাসেবা, ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের প্রাপ্যতা, রোগীদের সুযোগ-সুবিধা, অবকাঠামোগত সমস্যা এবং সেবাদানের ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন।

এ সময় অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, সাধারণ মানুষের চিকিৎসাসেবা পাওয়ার অধিকার নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা অসহায় ও নিম্নআয়ের মানুষের প্রতি আরও আন্তরিক ও মানবিক আচরণ নিশ্চিত করতে হবে। হাসপাতালের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া প্রয়োজন।

তিনি বলেন, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা মানুষের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের কর্মপরিবেশের উন্নয়নের পাশাপাশি রোগীদের জন্য নিরাপদ, পরিচ্ছন্ন ও মানসম্মত চিকিৎসা পরিবেশ নিশ্চিত করা জরুরি।

পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন বরিশাল মহানগর জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মাহমুদ হোসেন দুলাল, কোতোয়ালি উত্তর থানা সেক্রেটারি হাফেজ জাবের হাসান, ১৯ নম্বর ওয়ার্ড সভাপতি জিল্লুর রহমানসহ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ।

হাসপাতাল পরিদর্শন শেষে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল রোগীদের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments