Google search engine
Homeঅন্যানোবরিশালে বর্ণাঢ্য আয়োজনে ’নতুন কুঁড়ি স্পোর্টস’ টুর্নামেন্ট উদ্বোধন

বরিশালে বর্ণাঢ্য আয়োজনে ’নতুন কুঁড়ি স্পোর্টস’ টুর্নামেন্ট উদ্বোধন

বরিশাল প্রতিনিধি: “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”—এই স্লোগানকে সামনে রেখে বরিশালে শুরু হয়েছে তারুণ্যদীপ্ত ক্রীড়া প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বরিশালের কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামে বর্ণাঢ্য ও উৎসবমুখর আয়োজনে টুর্নামেন্টটির উদ্বোধন করা হয়।

বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রুম্পা শিকদার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আলতাফ মাহমুদ শিকদার, সাবেক কাউন্সিলর হাবিবুর রহমান টিপু এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্য-সচিব মশিউর রহমান মঞ্জু।

এ সময় বিসিসির বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ক্রীড়া সংগঠকসহ নগরীর গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অতিথিদের উপস্থিতিতে স্টেডিয়াম প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে। প্রতিযোগিতায় অংশ নিতে আসা তরুণ খেলোয়াড়দের মধ্যেও দেখা যায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

আয়োজকরা জানান, নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে স্থানীয় পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করা এবং তাদের ক্রীড়াক্ষেত্রে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করাই মূল লক্ষ্য। এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করার পাশাপাশি ভবিষ্যতে দক্ষ ক্রীড়াবিদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments