রবিবার, মে ১০, ২০২৬
Google search engine
Homeঅর্থনীতিশিক্ষাখাতে ২৫% বাজেট বরাদ্দ ও হামের চিকিৎসায় কার্যকর উদ্যোগের দাবিতে ছাত্র ফ্রন্টের...

শিক্ষাখাতে ২৫% বাজেট বরাদ্দ ও হামের চিকিৎসায় কার্যকর উদ্যোগের দাবিতে ছাত্র ফ্রন্টের বিক্ষোভ

বরিশাল প্রতিনিধি॥ জাতীয় বাজেটের ২৫ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ, হামের চিকিৎসায় কার্যকর উদ্যোগ গ্রহণ এবং টিকাদানে অনিয়মের জন্য দায়ীদের শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বরিশাল মহানগর শাখা।

শনিবার (১০ মে) সকাল ১১টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের মহানগর শাখার আহ্বায়ক সুজন আহমেদ।

সমাবেশে বক্তারা বলেন, দেশের স্বাধীনতা ও গণতান্ত্রিক আন্দোলনের প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে ছাত্রসমাজের গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে। তবে শিক্ষাকে জাতির মেরুদণ্ড বলা হলেও বাস্তবে শিক্ষা খাতে বরাদ্দ আশানুরূপ নয়। ফলে শিক্ষার ব্যয় ক্রমাগত বাড়ছে এবং শিক্ষা ক্রমেই বাণিজ্যিকীকরণের দিকে ধাবিত হচ্ছে। তারা আসন্ন জাতীয় বাজেটে শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ২৫ শতাংশ বরাদ্দের দাবি জানান।

সমাবেশে বক্তব্য রাখেন,সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক ফারজানা আক্তার, সদস্য ও হোম ইকনোমিক্স কলেজের সংগঠক উম্মে হালিমা লাবনী, সদস্য রেজওয়ান হোসেন সিয়াম, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সংগঠক লামিয়া সায়মন এবং সরকারি ব্রজমোহন কলেজের সংগঠক আবির দেবনাথ জয় প্রমুখ।

এসময় বক্তারা দেশে হামে আক্রান্ত শিশুর সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। হামের চিকিৎসা ব্যবস্থাকে জোরদার করা, বিভাগীয় পর্যায়ে শিশু হাসপাতাল চালু, ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে টিকা কার্যক্রম বিস্তৃত করা এবং হাসপাতালগুলোতে হাম-রুবেলা কর্নার চালুর দাবি জানান তারা।

পাশাপাশি টিকাদানে অনিয়ম ও দায়িত্বে অবহেলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নেতৃবৃন্দ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments