Google search engine
Homeঅন্যানো২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বরিশালে জামায়াতের বিক্ষোভ

২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বরিশালে জামায়াতের বিক্ষোভ

বরিশাল প্রতিনিধি: ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে লগি-বৈঠা দিয়ে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে নগরীর টাউন হল চত্বরে বরিশাল মহানগর জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বরিশাল মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা মতিউর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বরিশাল জেলা আমীর অধ্যাপক মাওলানা আবদুল জব্বার।

প্রধান অতিথির বক্তব্যে আবদুল জব্বার বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে লগি-বৈঠা দিয়ে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সেদিন প্রকাশ্য দিবালোকে শত শত মানুষের সামনে তাঁদের ছয়জন সহকর্মীকে পিটিয়ে হত্যা করা হয়। হত্যার পর লাশের ওপর নৃত্য করার ঘটনাকে তিনি মানবতার চরম অবমাননা বলে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, দেশে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হলে রাজনৈতিক সন্ত্রাস ও সহিংসতার অবসান ঘটাতে হবে। সন্ত্রাসের রাজনীতি অব্যাহত থাকলে প্রকৃত গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব নয়। ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের ন্যায়বিচারের আওতায় আনার দাবিও জানান তিনি।

সমাবেশে বরিশাল মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মুহাম্মদ আতিকুল্লাহর সঞ্চালনায় আরও বক্তব্য দেন মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য ও বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান এবং কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহফুজুর রহমান আমিন।

এ সময় উপস্থিত ছিলেন বরিশাল মহানগর ছাত্রশিবিরের সভাপতি আতিকুল ইসলাম, বরিশাল জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন, কোতোয়ালি উত্তর থানা জামায়াতের আমীর অধ্যাপক আনোয়ার হোসাইন, কাউনিয়া থানা আমীর মোস্তাফিজুর রহমান, আইনজীবী বিভাগের সভাপতি অ্যাডভোকেট আবুল খায়ের শহীদ, ব্যবসায়ী বিভাগের সভাপতি মোয়াজ্জেম হোসেন হাওলাদার এবং বরিশাল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সৈয়দ মহাব্বাতুল্লাহ মাহেতসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশ শেষে টাউন হল চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সদর রোড, ফজলুল হক এভিনিউ ও গির্জা মহল্লাসহ নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিবির পুকুরপাড়ে গিয়ে শেষ হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments