Google search engine
Homeঅন্যানোউজিরপুরে বাসচাপায় তিন বন্ধুর মৃত্যু

উজিরপুরে বাসচাপায় তিন বন্ধুর মৃত্যু

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী তিন কিশোর নিহত হয়েছে।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের আটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো—উজিরপুর উপজেলার আটিপাড়া গ্রামের কবির ঢালীর ছেলে সৌরভ ঢালী (১৪), একই গ্রামের তাওহীদ ইসলাম (১৩) এবং পাশের ধামসর গ্রামের মনির হোসেনের ছেলে মোস্তাকিন (১৪)। তারা তিনজনই আটিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যার দিকে তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে ঘুরতে বের হয়। আটিপাড়া এলাকায় পৌঁছালে ঢাকাগামী সুরভী পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলচালক সৌরভসহ তিন আরোহী গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

দুর্ঘটনার খবর পেয়ে উজিরপুর ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। পরে পুলিশ ঘাতক বাসটি আটক করলেও এর চালক ও অন্যান্য স্টাফ পালিয়ে যায়।

দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।

উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন জানান, দুর্ঘটনার ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments