Google search engine
Homeআইন আদালতকীর্তনখোলায় অবৈধ মাটি উত্তোলন, ৬ জন আটক।

কীর্তনখোলায় অবৈধ মাটি উত্তোলন, ৬ জন আটক।

নিজস্ব প্রতিবেদক: বরিশাল সদর উপজেলার লঞ্চঘাট সংলগ্ন কীর্তনখোলা নদীতে অবৈধভাবে মাটি উত্তোলনের সময় একটি বার্জ, একটি এক্সক্যাভেটরসহ ৬ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার (২৯ জুলাই) রাত ৩টার দিকে কোস্ট গার্ড স্টেশন বরিশাল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে অবৈধভাবে নদী থেকে মাটি উত্তোলন করে পরিবহনের সময় একটি বার্জ, একটি এক্সক্যাভেটর এবং মাটি উত্তোলনের কাজে জড়িত ৬ জনকে আটক করা হয়।

পরে বরিশাল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় মালিকপক্ষের কাছ থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করে তা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়। এছাড়া মাটি উত্তোলনকারীদের মুচলেকা নিয়ে বার্জ ও এক্সক্যাভেটর ছেড়ে দেওয়া হয়।

কোস্ট গার্ড জানায়, নদীতীরবর্তী ফসলি জমি ও বসতভিটা রক্ষায় বরিশাল সদর উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments