Google search engine
Homeআইন আদালতগলাচিপায় পৃথক অভিযানে গাঁজাসহ যুবক-নারী গ্রেপ্তার

গলাচিপায় পৃথক অভিযানে গাঁজাসহ যুবক-নারী গ্রেপ্তার

তানভীর রেজা,গলাচিপা প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় মাদকবিরোধী পৃথক অভিযানে ১০০ গ্রাম ও ২০ গ্রাম গাঁজাসহ এক যুবক ও এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৬ সেপ্টেম্বর) উপজেলার চরকাজল ইউনিয়ন ও গলাচিপা পৌর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ৭টার দিকে গলাচিপা থানার এসআই মো. কামাল উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে চরকাজল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বড় চরকাজল এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় মো. ইদ্রিস মোল্লার টিনশেড ঘরের উত্তর পাশের বারান্দায় একটি চকির নিচ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে ইদ্রিস মোল্লার ছেলে মো. নাহিদ মোল্লা (২৬)কে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, একই দিন গলাচিপা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের শান্তিবাগ টোল ঘরের পাশে অভিযান চালিয়ে মোসাঃ হাজেরা (৫৫) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়। এসআই মো. মাসুদুর রহমান রানার নেতৃত্বে পরিচালিত অভিযানে তার কাছ থেকে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। হাজেরা শান্তিবাগ এলাকার বাসিন্দা ও বাচ্চু মাতুব্বরের স্ত্রী।

পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে গলাচিপা থানা পুলিশ।

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments