Google search engine
Homeআইন আদালতগলাচিপায় ২৩ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

গলাচিপায় ২৩ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

তানভীর রেজা,গলাচিপা প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে গলাচিপা পৌরসভার ডা. জসিম উদ্দিন মুকুল হাসপাতালের সামনের পাকা সড়কে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—গলাচিপা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মুসলিমপাড়া এলাকার মৃত এহসান হাওলাদারের ছেলে মো. রাজা হাওলাদার (৩২) এবং চর কাজল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মো. রিয়াজ হাওলাদারের ছেলে মো. রাকিব হাওলাদার (২৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, গলাচিপা থানার এসআই (নিঃ) মো. মাসুদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল রাতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা দুই যুবককে আটক করে তল্লাশি করা হয়। তল্লাশিতে তাদের কাছ থেকে ২৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরে উদ্ধার করা ইয়াবা জব্দ করে দুই যুবককে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়।

এ ঘটনায় গলাচিপা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

গলাচিপা থানা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments