বুধবার, মে ১৩, ২০২৬
Google search engine
Homeআইন-শৃঙ্খলা বাহিনীজোরপূর্বক সালিসের চেষ্টাঃ কাউনিয়ার ওসির নামে অভিযোগ দায়ের

জোরপূর্বক সালিসের চেষ্টাঃ কাউনিয়ার ওসির নামে অভিযোগ দায়ের

নিজস্ব প্রতিবেদক: বরিশাল জজ কোর্টের একজন বিজ্ঞ আইনজীবীকে কথা না শুনলে গ্রেফতারের হুমকি দিয়েছেন বিএমপি কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিত চন্দ্র নাথ।

এমন অভিযোগ উল্লেখ করে বরিশাল মেট্রপলিটন পুলিশ কমিশনারের কাছে ১১ মে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী আইনজীবী অ্যাডভোকেট জাকির হোসেন।

অভিযোগপত্রে অ্যাডভোকেট জাকির হোসেন বলেন, আমি বরিশাল জেলা আইনজীবী সমিতির একজন নিয়মিত সদস্য। কাউনিয়া ব্রাঞ্চ রোডে আমার বাসায় রাস্তার নিম্নাংশে পয়োনিস্কাশনের কাজ চলছিল। কাউনিয়া থানার ওসি সনজিত চন্দ্র নাথ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কোন কারন দর্শানো ছাড়াই কাজ বন্ধ করার নির্দেশ দেন। এ বিষয়ে মামলা চলমান আছে এবং কোন স্থিতাবস্থা জারী নেই মর্মে জানালেও তিনি তা আমলে নেননি। আদালতের নির্দেশনা অনুযায়ী পানিনিস্কাশনের কাজে কোন বাঁধা নেই।

আদালতের এসব বিষয়ে তিনি তোয়াক্কা না করে উল্টো কাজ বন্ধ না করলে আমাকে গ্রেফতার করার হুমকি দেন। ওসি যে কোন ভাবে প্রভাবিত হয়ে এমন এক পাক্ষিক কাজ করছেন এবং সে কারনেই অশোভন আচরণ করেছেন। তাছাড়া মামলার বিষয়টি গুরুত্ব না দিয়ে তিনি জোরপূর্বক সালিসে বসার চাপ দিচ্ছেন। আমি তার বিহীত ব্যবস্থা চেয়ে পুলিশ কমিশনার মহোদয়ের কাছে লিখিত অভিযোগ দিয়েছি।

এ বিষয়ে বিএমপি কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিত চন্দ্র নাথ বলেন, আমি দুই পক্ষকে মঙ্গলবারের মধ্যে বসে সমাধান করতে বলেছি। সে পর্যন্ত কাজ বন্ধ করা হয়েছে। আইনজীবীকে গ্রেফতারের হুমকির বিষয়টি অস্বীকার করেন ওসি সনজিত।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments