বৃহস্পতিবার, মে ২৮, ২০২৬
Google search engine
HomeUncategorizedপটুয়াখালীতে ঈদের দিনে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের

পটুয়াখালীতে ঈদের দিনে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের

অনলাইন ডেস্কঃ পটুয়াখালীর গলাচিপায় মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আপন দুই চাচাতো ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে গলাচিপা পৌর এলাকার গ্রামীণ ব্যাংকের সামনে গলাচিপা-উলানিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গলাচিপা পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের শ্যামলীবাগ এলাকার বাসিন্দা মো. জব্বার হাওলাদারের ছেলে মো. তামিম হাওলাদার (২০) এবং আবু মিয়ার ছেলে মো. ফয়সাল (১৯)। তারা সম্পর্কে চাচাতো ভাই।

আহতরা হলেন অটোরিকশার যাত্রী মো. সোহরাব (৫০) ও মো. শরীফ (২৫)। গুরুতর আহত অবস্থায় তাদের প্রথমে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তামিম ও ফয়সাল মোটরসাইকেলে করে গলাচিপা-উলানিয়া সড়ক দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তারা গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তামিমকে মৃত ঘোষণা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশালে নেওয়ার পথে ফয়সালের মৃত্যু হয়।

গলাচিপা থানার ওসি মো. ইমতিয়াজ আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কোনো পক্ষ অভিযোগ বা মামলা দায়ের করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সূত্রঃ দৈনিক ইত্তেফাক।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments