Google search engine
Homeঅন্যানোপ্রধানমন্ত্রী ও প্রান্তিক মানুষের যোগাযোগের মাধ্যম গ্রাম পুলিশ: জহির উদ্দিন স্বপন

প্রধানমন্ত্রী ও প্রান্তিক মানুষের যোগাযোগের মাধ্যম গ্রাম পুলিশ: জহির উদ্দিন স্বপন

গৌরনদী প্রতিনিধি: গ্রাম পুলিশকে তৃণমূল পর্যায়ের সরকার হিসেবে উল্লেখ করে তাদের দক্ষতা ও কর্মক্ষমতা বাড়াতে বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রীর পদমর্যাদা) এম জহির উদ্দিন স্বপন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে বরিশালের গৌরনদী উপজেলায় ৬৪ জন গ্রাম পুলিশের মধ্যে বাইসাইকেল, পোশাক এবং তাদের সহধর্মিণীদের জন্য শাড়ি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জহির উদ্দিন স্বপন বলেন, রাজধানীতে বসে প্রধানমন্ত্রী প্রত্যন্ত অঞ্চলের কোনো মানুষের সঙ্গে যোগাযোগ করতে চাইলে গ্রাম পুলিশই হতে পারেন সেই যোগাযোগের অন্যতম মাধ্যম। এ কারণে গ্রাম পুলিশকে তৃণমূল পর্যায়ের সরকার বলা যায়। স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণকে সেবা দেওয়ার ক্ষেত্রে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গ্রাম পুলিশের সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়ে তিনি বলেন, এই জনবলকে পরিকল্পিতভাবে কাজে লাগানো গেলে সাধারণ মানুষকে আরও সহজে সরকারি সেবা দেওয়া সম্ভব হবে। এ চিন্তা থেকেই সরকার গ্রাম পুলিশদের জন্য বিভিন্ন প্রণোদনার পরিকল্পনা নিয়েছে। এর অংশ হিসেবে তাদের বাইসাইকেল, পোশাক ও জুতা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, আগামী ৭ নভেম্বর প্রধানমন্ত্রী দেশের বিশাল গ্রাম পুলিশ বাহিনীর উদ্দেশে নীতিনির্ধারণী বক্তব্য দেবেন। গ্রাম পুলিশদের বিভিন্ন দাবি ও প্রত্যাশার বিষয়গুলোও প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন বলে জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইব্রাহীমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল, উপজেলা বিএনপির সদস্যসচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্যসচিব সফিকুর রহমান শরীফ স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান খোকনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments