সোমবার, মে ২৫, ২০২৬
Google search engine
Homeআইন-শৃঙ্খলা বাহিনীবরিশালে ডিম বিক্রির আড়ালে ফেন্সিডিলের ব্যবসা-আটক ০৪

বরিশালে ডিম বিক্রির আড়ালে ফেন্সিডিলের ব্যবসা-আটক ০৪

ডেস্ক নিউজঃ বরিশাল মহানগরীতে ডিম বিক্রির আড়ালে ফেন্সিডিলের ব্যবসার অভিযোগে ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৮।

এসময় তাদের কাছ থেকে ৩১২ বোতল ফেন্সিডিল ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করা হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, শনিবার (২৪ মে ২০২৬) দুপুরে বরিশাল মহানগরের কোতয়ালি মডেল থানাধীন দক্ষিণ সাগরদি এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে র‌্যাব-৮ এর একটি আভিযানিক দল। অভিযানে গ্রেফতার করা হয় সিদ্দিকুর রহমান ওরফে জুয়েল, বিশ্বজিৎ কুমার দাস, মো. জাহিদুল ইসলাম এবং মো. লাল্টু মিয়াকে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, দক্ষিণ সাগরদি এলাকায় ডিম ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে ফেন্সিডিল বিক্রি করা হচ্ছে। পরে অভিযান চালিয়ে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে অভিযুক্ত সিদ্দিকুর রহমান ওরফে জুয়েলের ভাড়া বাসার চৌকির নিচে রাখা চারটি বাজারের ব্যাগ থেকে ৩১২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইকও জব্দ করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৮ জানিয়েছে, মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে তাদের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments