Google search engine
Homeঅন্যানোবিপিজেএর মতবিনিময় সভা অনুষ্ঠিত,জাতীয় সম্মেলন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

বিপিজেএর মতবিনিময় সভা অনুষ্ঠিত,জাতীয় সম্মেলন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

ঢাকা প্রতিনিধিঃ বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা এবং আসন্ন জাতীয় সম্মেলন সফলভাবে আয়োজনের লক্ষ্যে কেন্দ্রীয় ও জেলা নেতাদের যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় রাজধানীর পল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় দেশের বিভিন্ন জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা পরিষদের সদস্যরা অংশ নেন। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, সংগঠনের ৩৪টি জেলা শাখার মধ্যে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, মৌলভীবাজার, খুলনা, সাতক্ষীরা, কুষ্টিয়া, রাজশাহী, রংপুর, বগুড়া, ময়মনসিংহ, জামালপুর, সিরাজগঞ্জ, চাঁদপুর, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, বরগুনা ও ফরিদপুরের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী। বক্তব্যে তিনি ফটোসাংবাদিকদের পেশাগত অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পেশাদারিত্ব বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বিপিজেএর আসন্ন জাতীয় সম্মেলন সফল করতে সব জেলা শাখার নেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় বিপিজেএর কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা সংগঠনের সার্বিক সাংগঠনিক পরিস্থিতি পর্যালোচনা করেন। এ সময় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, জেলা শাখাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো এবং আসন্ন জাতীয় সম্মেলন সফলভাবে আয়োজনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সম্মেলন আয়োজন ও সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিতে উপস্থিত নেতারা সর্বসম্মতিক্রমে কয়েকটি গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেন।

নেতারা আশা প্রকাশ করেন, সভায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে সংগঠনের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হবে। পাশাপাশি দেশের ফটোসাংবাদিকদের মধ্যে ঐক্য, সংহতি ও পেশাগত সহযোগিতা বাড়বে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments