Google search engine
Homeঅন্যানোবিসিসির অবৈধ স্থাপনা উচ্ছেদ,৬ মামলায় ২০ হাজার টাকা জরিমানা

বিসিসির অবৈধ স্থাপনা উচ্ছেদ,৬ মামলায় ২০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল নগরীর শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসংলগ্ন বান্দরোড এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)। অভিযানে জনসাধারণের চলাচলের পথ দখল করে ব্যবসা পরিচালনা ও অবৈধভাবে পার্কিং করে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে কয়েকটি প্রতিষ্ঠান ও এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে অপসারণ করা হয়েছে অবৈধ স্থাপনা।

মঙ্গলবার বিসিসির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় জনসাধারণের চলাচলের পথ দখল করে ব্যবসা পরিচালনার দায়ে তিনটি প্রতিষ্ঠান এবং অবৈধভাবে পার্কিং করে চলাচলে বিঘ্ন সৃষ্টির দায়ে এক ব্যক্তিকে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯-এর ৯২(৭) ধারায় অর্থদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা পরিচালনার দায়ে ‘মায়ের দোয়া’ ও ‘শাহীন হোটেল’-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় জরিমানা করা হয়।

অভিযানে মোট ছয়টি মামলা দায়ের করে সর্বমোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী অবৈধ স্থাপনাগুলো অপসারণ করা হয়। নগরীর জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments