Google search engine
HomeUncategorizedবৃক্ষরোপণ শুধু পরিবেশ রক্ষায় নয়,জনসম্পৃক্ত সামাজিক উদ্যোগও-তথ্যমন্ত্রী

বৃক্ষরোপণ শুধু পরিবেশ রক্ষায় নয়,জনসম্পৃক্ত সামাজিক উদ্যোগও-তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বৃক্ষরোপণ কেবল পরিবেশ রক্ষার কর্মসূচি নয়,এটি একটি জনসম্পৃক্ত সামাজিক উদ্যোগ। সমাজের সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণের মাধ্যমে এ কার্যক্রমকে আরও বিস্তৃত করতে হবে।

শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে ১১টায় বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশকে সবুজায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছেন। এ লক্ষ্য বাস্তবায়নে সরকারের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোকেও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

তিনি আরও বলেন, রাজনীতি শুধু ক্ষমতায় যাওয়ার মাধ্যম নয়; জনগণের কল্যাণ ও জীবনমান উন্নয়নের একটি কার্যকর প্রক্রিয়া। রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ডে সেই দায়বদ্ধতার প্রতিফলন ঘটতে হবে।
প্রধানমন্ত্রীর বরিশাল সফর প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, এ সফরের অন্যতম উদ্দেশ্য বৃক্ষরোপণ কর্মসূচিকে উৎসাহিত করা। পাশাপাশি দক্ষিণাঞ্চলের উন্নয়ন এবং বিভিন্ন অগ্রাধিকারমূলক বিষয় নিয়ে দলের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা হবে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এবং বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. লুৎফর রহমান।

এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মী, যুবদল, ছাত্রদল, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে ক্যাম্পাসে স্মারক বৃক্ষরোপণের মাধ্যমে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী ঘোষণা করা হয়। এ কর্মসূচির আওতায় বরিশাল বিশ্ববিদ্যালয় ও আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় দুই হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments