রবিবার, মে ২৪, ২০২৬
Google search engine
HomeUncategorizedরামিসা হত্যাসহ দেশব্যাপী শিশু নির্যাতনের প্রতিবাদে বরিশালে ‘শিশু বন্ধন’

রামিসা হত্যাসহ দেশব্যাপী শিশু নির্যাতনের প্রতিবাদে বরিশালে ‘শিশু বন্ধন’

বরিশাল অফিসঃ শিশু রামিসা হত্যা এবং দেশব্যাপী শিশু নির্যাতন,ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদে বরিশালে ‘শিশু বন্ধন’ কর্মসূচি পালন করেছে খেলাঘর।

দ্রুত বিচার ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে শনিবার সকাল ১০টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনের সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

খেলাঘর বরিশাল জেলা কমিটির সভাপতি পঙ্কজ রায় চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে শিশু-কিশোরসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, শিশু রামিসার মতো নির্মম হত্যাকাণ্ড আর দেখতে চায় না দেশের মানুষ। প্রধানমন্ত্রী এক মাসের মধ্যে রামিসা হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করার যে আশ্বাস দিয়েছেন, এখন সবাই সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চায়।

বক্তারা আরও বলেন, শিশু ধর্ষণসহ সব ধরনের শিশু নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে এবং দ্রুত বিচার নিশ্চিত করতে শিশুদের জন্য পৃথক মন্ত্রণালয় গঠন জরুরি। নিরাপদ শিশু পরিবেশ গড়ে তুলতে সরকার ও সমাজের সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।

শুকতারা খেলাঘর আসরের সভাপতি কাজী সেলিনার সঞ্চালনায় অনুষ্ঠানে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন কেন্দ্রীয় খেলাঘর আসরের সভাপতিমণ্ডলীর সদস্য জীবন কৃষ্ণ দে, খেলাঘর বরিশাল জেলা কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য শুভংকর চক্রবর্তী, সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ টিপু, সাধারণ সম্পাদক তৌছিক আহমেদ রাহাত, শিক্ষানেতা আমিনুল ইসলাম খোকন, সনাকের সভাপতি টুলু রানী কর্মকার, বাংলাদেশ মহিলা পরিষদের শিউলি সিংহ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বরিশাল জেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান শাহীন, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শিশির, চারুকলা বরিশালের সংগঠক সুষাভ চন্দ্র নিতাই, রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সুশান্ত ঘোষ, রক্তঝুমুর খেলাঘর আসরের সভাপতি কামরুন নাহার মেরী এবং জাগৃহী খেলাঘর আসরের সাধারণ সম্পাদক নাহিদ সুলতানা পলি প্রমুখ।

এসময় রক্তঝুমুর খেলাঘরের শিশু সদস্য রাইসা, নাফি ও তিলকসহ বিভিন্ন খেলাঘর আসরের সদস্যরা অংশ নেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments