Google search engine
Homeঅন্যানোঅধ্যক্ষের স্বেচ্ছাচারিতায় শেবাচিম মসজিদে ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিন নিয়োগ

অধ্যক্ষের স্বেচ্ছাচারিতায় শেবাচিম মসজিদে ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিন নিয়োগ

মামুন-অর-রশিদ, বিশেষ প্রতিনিধি: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নির্মিত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ কেন্দ্রীয় জামে মসজিদে সরকারি বরাদ্দ ও নিয়োগের ব্যবস্থা থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে ইমাম-মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হচ্ছেনা।

২০১৯ সাল থেকে কলেজের এবং ২০২৩ সাল থেকে হাসপাতালের জন্য বরাদ্দকৃত ইমাম-মুয়াজ্জিনের পদ শূন্য রয়েছে। ফলে দীর্ঘদিন ধরে স্বল্প বেতনে মসজিদের খেদমত করে আসা ইমাম-মুয়াজ্জিন পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।

সরেজমিনে মুসল্লিদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৮১ সালে তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতাল এলাকায় মুসলমানদের নামাজ ও ইবাদত-বন্দেগির সুবিধার্থে কেন্দ্রীয় জামে মসজিদটি নির্মাণ করেন। দেশের অন্যতম বৃহৎ এ হাসপাতাল ও মেডিকেল কলেজে প্রতিদিন বিপুলসংখ্যক চিকিৎসক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, রোগী ও স্বজন নামাজ আদায় করেন।

মুসল্লিদের অভিযোগ, শের-ই-বাংলা মেডিকেল কলেজ এবং শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জন্য পৃথকভাবে একজন করে ইমাম ও মুয়াজ্জিনের পদ বরাদ্দ রয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে এসব পদে নিয়মিত নিয়োগ দেওয়া হয়নি। ২০১৯ সাল থেকে কলেজের এবং ২০২৩ সাল থেকে হাসপাতালের জন্য বরাদ্দ থাকা ইমাম-মুয়াজ্জিনের পদ খালি রয়েছে। নিয়োগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর উদ্যোগ না নেওয়ায় সমস্যাটি দীর্ঘায়িত হচ্ছে।

তাছাড়া মসজিদ পরিচালনার জন্য কমিটি থাকলেও ইমাম-মুয়াজ্জিনের বেতন ও নিয়োগের বিষয়ে কার্যকর কোনো ভূমিকা দেখা যাচ্ছে না। পদাধিকার বলে শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ মসজিদ কমিটির সভাপতি হওয়ায় নিয়োগ প্রক্রিয়ায় তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ হলেও বিষয়টির সমাধান হচ্ছে না।

মুসল্লিদের আরও অভিযোগ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে ইমাম-মুয়াজ্জিনের সরকারি বেতন-ভাতা না থাকায় তারা চরম আর্থিক সংকটে রয়েছেন। পূর্বের অধ্যক্ষ ডা. ফায়জুল বাশারের সময়ে অফিস থেকে ইমাম-মুয়াজ্জিনদের জন্য মাসিক সাড়ে ৬ হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হতো এবং মসজিদে মুসল্লিদের দেওয়া দানের অর্থ থেকে তাদের সহযোগিতা করা হতো। তবে বর্তমানে শুধুমাত্র সাড়ে ৬ হাজার টাকা করে দেওয়া হলেও মসজিদের দানের অর্থ ইমাম-মুয়াজ্জিনদের দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।

এ নিয়ে নিয়মিত মুসল্লিদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত সরকারি নিয়ম অনুযায়ী ইমাম-মুয়াজ্জিন নিয়োগ এবং তাদের প্রাপ্য বেতন-ভাতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে বিষয়টি সমাধানে বরিশাল সদর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার এবং বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী ও মুসল্লিরা।

তবে এসব অভিযোগ অস্বীকার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সভাপতি ও কলেজের অধ্যক্ষ ডা. আনোয়ার হোসেন বাবলু বলেন, “ইমাম-মুয়াজ্জিন নিয়োগের সরকারি ছাড়পত্রের প্রক্রিয়া চলমান রয়েছে। সেটি সম্পন্ন হলেই নিয়োগ দেওয়া হবে। এছাড়া কলেজের ফান্ডে সমস্যা থাকায় ইমাম-মুয়াজ্জিনদের বেতন দিতে সমস্যা হচ্ছে। আর মুসল্লিদের দানের টাকা আমরা নিয়ে যাই এমন তথ্য সঠিক নয়।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments