Google search engine
Homeআইন আদালতআগৈলঝাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

আগৈলঝাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

আগৈলঝাড়া প্রতিনিধি: বরিশালের আগৈলঝাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সঞ্জয় কুমার বাড়ৈকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার রত্নপুর ইউনিয়নের বারপাইকা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সঞ্জয় কুমার বাড়ৈ উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য। পুলিশ জানিয়েছে, সম্প্রতি উপজেলার সেরাল গ্রামে সড়কে মিছিল করে জনমনে আতঙ্ক ও ভীতির সৃষ্টির অভিযোগে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, ওই ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে সঞ্জয় কুমার বাড়ৈকে গ্রেপ্তার করা হয়েছে।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে সঞ্জয় কুমার বাড়ৈকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments