Google search engine
Homeঅন্যানোজুলাই সনদ উপেক্ষা করে দলীয়করণ জনগণ মেনে নেবে না-অ্যাড.হেলাল

জুলাই সনদ উপেক্ষা করে দলীয়করণ জনগণ মেনে নেবে না-অ্যাড.হেলাল

নিজস্ব প্রতিবেদকঃ জুলাই সনদ উপেক্ষা করে রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে দলীয়করণ জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। তিনি বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রভাবমুক্ত রেখে যোগ্যতা, সততা ও ন্যায়নীতির ভিত্তিতে পরিচালনা করতে হবে।

শনিবার (২৯ আগস্ট) সকালে বরিশাল নগরীর ব্রাউন কম্পাউন্ডস্থ অঞ্চল কার্যালয়ে বরিশাল বিভাগের ছয় জেলা ও মহানগর জামায়াতের নেতৃবৃন্দের সঙ্গে অঞ্চল বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুয়াযযম হোসাইন হেলাল বলেন, জুলাইয়ের গণআন্দোলনের মধ্য দিয়ে দেশের মানুষ পরিবর্তনের যে আকাঙ্ক্ষা ব্যক্ত করেছে, তা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জনগণের প্রত্যাশা উপেক্ষা করে কোনো দলীয় স্বার্থ প্রতিষ্ঠার চেষ্টা দেশের জন্য কল্যাণকর হবে না। দুঃখজনকভাবে বিএনপি জুলাই সনদ মানছে না এবং রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে দলীয়করণের প্রবণতা দেখা যাচ্ছে। গণতান্ত্রিক ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠায় এ প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, সাধারণ মানুষের কাছে ইসলামের আদর্শ ও কল্যাণের বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি মানুষের সমস্যা ও সম্ভাবনার সঙ্গে সম্পৃক্ত হয়ে জনকল্যাণমূলক কার্যক্রম জোরদার করতে হবে। জেলা, উপজেলা, থানা ও ইউনিট পর্যায়ে দায়িত্বশীলদের মধ্যে সমন্বয় বাড়িয়ে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে।

বৈঠকে বরিশাল বিভাগের সাংগঠনিক কার্যক্রম, দাওয়াতি তৎপরতা, জনসম্পৃক্ততা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এতে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরী আমীর মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর, বরিশাল জেলা আমীর অধ্যাপক মাওলানা আবদুল জব্বার, ঝালকাঠি জেলা আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান, ভোলা জেলা আমীর মাস্টার জাকির হোসেন, বরগুনা জেলা আমীর মাওলানা মুহিব্বুল্লাহ হারুন ও পটুয়াখালী জেলা আমীর অ্যাডভোকেট নাজমুল আহসানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় মজলিসে শুরা ও অঞ্চল টিম সদস্য মাওলানা ফখরুদ্দিন খান রাজীর সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও জনসম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments