Google search engine
Homeঅন্যানোপরিচ্ছন্ন বরিশাল সদর উপজেলা গড়তে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

পরিচ্ছন্ন বরিশাল সদর উপজেলা গড়তে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

নিজস্ব প্রতিবেদকঃ পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা গড়ার লক্ষ্যে উপজেলা পরিষদ ক্যাম্পাসে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, পরিচ্ছন্নতা শপথ ও সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ আগস্ট) উপজেলা পরিষদ ক্যাম্পাসে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা সুলতানা।

কর্মসূচির শুরুতে উপজেলা পরিষদ ক্যাম্পাসে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। পরে পরিচ্ছন্নতা বিষয়ে শপথ গ্রহণ করা হয়। এরপর জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি র‌্যালি বের করা হয়।

এ সময় বক্তারা বলেন, পরিচ্ছন্ন উপজেলা গড়ে তুলতে সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ প্রয়োজন। যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলা এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা সুলতানা বলেন, পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা গড়ে তুলতে ধারাবাহিকভাবে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হবে। পরিচ্ছন্নতা কার্যক্রমকে সামাজিক আন্দোলনে রূপ দিতে সবার সহযোগিতা প্রয়োজন।

কর্মসূচিতে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা অংশ নেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments