Google search engine
Homeআইন আদালতবরিশালে মোবাইল কোর্ট অভিযান: বিভিন্ন অনিয়মে ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

বরিশালে মোবাইল কোর্ট অভিযান: বিভিন্ন অনিয়মে ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল নগরীর স্টীমারঘাট, বান্দরোড ও কেডিসি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন অনিয়মের দায়ে একাধিক ব্যবসাপ্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

২১জুলাই,বুধবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে জনসাধারণের চলাচলের পথ দখল করে ব্যবসা পরিচালনার দায়ে একটি ব্যবসাপ্রতিষ্ঠানকে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯-এর ৯২(৭) ধারায় জরিমানা করা হয়।

এ সময় যেসব ব্যবসাপ্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স নবায়ন করা হয়নি, তাদের দ্রুত লাইসেন্স নবায়নের জন্য সতর্ক করা হয়।

এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা পরিচালনার দায়ে মেট্রো বোর্ডিং, আল-মদিনা হোটেল ও তেঁতুলতলা হোটেলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় অর্থদণ্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকারীরা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। ব্যবসা প্রতিষ্ঠান গুলোকে আইন মেনে ব্যবসা পরিচালনা এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments