Google search engine
Homeঅন্যানোবরিশালে সুজনের সম্পাদক পরিবেশবাদী রফিকুল আলমের মৃত্যু

বরিশালে সুজনের সম্পাদক পরিবেশবাদী রফিকুল আলমের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: সুশাসনের জন্য নাগরিকের (সুজন) বরিশাল নগর সম্পাদক ও বেসরকারি সংস্থা রানের প্রতিষ্ঠাকালীন নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম আর নেই।

বুধবার (১৯ আগস্ট) দুপুর ২টার দিকে বরিশাল নগরের আমির কুটির এলাকার নিজ বাসভবনে তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর।

পরিবার সূত্রে জানা গেছে, রফিকুল আলম দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যানসারে ভুগছিলেন। অসুস্থতার মধ্যেও তিনি বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। বুধবার দুপুরে নিজ বাসায় অসুস্থ অবস্থায় তাঁর মৃত্যু হয়।

রফিকুল আলম স্ত্রী ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বরিশালের পরিবেশ ও নাগরিক অধিকার নিয়ে দীর্ঘদিন কাজ করেছেন তিনি। তাঁর সহপাঠী কাজী মিজানুর রহমান ফিরোজের ভাষ্য অনুযায়ী, পরিবেশ রক্ষার আন্দোলনে তিনি বরিশালে পরিচিত একটি প্রতিবাদী মুখ ছিলেন। তিনি পরিবেশবাদী সংগঠন বেলার বরিশাল সমন্বয়কের দায়িত্বও পালন করেছেন।

এদিকে তাঁর মৃত্যুতে বিভিন্ন সামাজিক ও নাগরিক সংগঠন শোক প্রকাশ করেছে।

জানাজা ও দাফন: পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) বাদ আসর আমির কুটির জামে মসজিদে রফিকুল আলমের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাঁর দাফন সম্পন্ন করা হবে।

রফিকুল আলমের মৃত্যুতে বরিশালের নাগরিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments