Take a fresh look at your lifestyle.

বরিশালে ১০ টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক:

১১৭
বরিশাল বিভাগীয় ও বরিশাল জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযানে ১০ টি ব্যাবসা প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা  করা হয়েছে।
২৩ জানুয়ারী বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কামারখালি বাজারে বাজার তদারকিমূলক অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে ১০ টি ব্যাবসা প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব)  এবং জেলা প্রশাসক বরিশাল এর নির্দেশনায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা এবং বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রাণী মিত্র।
সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন বাকেরগঞ্জ উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ আঃ হালিম এবং ১০ এপিবিএন বরিশাল এর একটি চৌকস টিম।
অভিযান চলাকালে স্থানীয় নাগরিকদের মাঝে ভোক্তা-অধিকার আইন সংক্রান্ত লিফলেট ও প্যাম্ফলেট বিতরণ করা হয়। জনস্বার্থে বাজার তদারকি মূলক অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী পরিচালক সুমি রাণী মিত্র
Auto House

Leave A Reply

Your email address will not be published.