Google search engine
HomeUncategorizedবাকেরগঞ্জের চরাদীতে ৪ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসাপত্র প্রদান

বাকেরগঞ্জের চরাদীতে ৪ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসাপত্র প্রদান

নিজস্ব প্রতিবেদক: বরিশাল ইসলামিয়া স্পেশালাইজড হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ৫ জুন শুক্রবার সকাল ৯টা থেকে দুপর পর্যন্ত চলে সেবা প্রদান।

বাকেরগঞ্জের চরাদী মকিমাবাদ আমিনা বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই ক্যাম্পে প্রায় চার শতাধিক রোগী সেবা গ্রহণ করেন। ক্যাম্পের আয়োজনে ছিলেন এছাহাক-লালমন কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান খন্দকার মোহাম্মদ আলী এবং ব্রাদার্স পোল্ট্রি ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সিরাজুল ইসলাম।

ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল (আমতলা পানিরট্যাংকি) ইসলামিয়া স্পেশালাইজড হাসপাতালের চেয়ারম্যান ডা. এস এম ইকবালুর রহমান সেলিম। সভাপতি ছিলেন ওয়ান ব্যাংক পিএলসি এর ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন এছাহাক-লালমন কল্যাণ ট্রাষ্ট এর চেয়ারম্যান খন্দকার মোহাম্মদ আলী, ব্রাদার্স পোল্ট্রি ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক সিরাজুল ইসলাম এবং দারুল উলুম তালিমুল কুরআন মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা মোঃ নুরুল্লাহ গাজী।

ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে ফ্রি চিকিৎসাপত্র প্রদান করেন বরিশাল শেবাচিম এর সহযোগী অধ্যাপক ও গ্যাস্ট্রো লিভার বিশেষজ্ঞ ডা. আল মামুন হোসেন, সার্জারী বিভাগের সহকারী অধ্যাপক ডা. এস এম মশিহ-উল-আযম, শেবাচিমের আবাসিক চিকিৎসক ডা. সাবিকুন নাহার উর্মি, গাইনি বিশেষজ্ঞ ডা. রুবি আক্তার, নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ ডা. ফয়সাল আহমেদ শিবলি।

ক্যাম্পে আগত সকল রোগীর জন্য স্পেশালাইজড হাসপাতালে যে কোন পরীক্ষা নীরিক্ষায় ৩৫ শতাংশ ছাড় দেওয়া হয়। এদিকে বাড়ির কাছে বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা ফ্রি পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন সেবা গ্রহীতারা।

তারা বলেন, বরিশালে গিয়ে ডা. আল মামুন স্যার সহ অন্যান্য ডাক্তারদের সিরিয়াল পাওয়াই যেখানে কঠিন, সেখানে বাড়ির কাছে এসে তারা বিনা ভিজিটে আমাদেরকে চিকিৎসা সেবা প্রদান করলেন। তারা ইসলামিয়া স্পেশালাইজড হাসপাতাল এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গকে এমন আয়োজনের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments