বুধবার, মে ১৩, ২০২৬
Google search engine
Homeআইন-শৃঙ্খলা বাহিনীলালমনিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

লালমনিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাজারুল ইসলাম,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটে সোনিয়া আক্তার (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

সোমবার (১১ মে) সকালে জেলার হাতীবান্ধা উপজেলার নিজ গড্ডিমারী এলাকায় তার স্বামীর বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়। মৃত সোনিয়া নিজ গড্ডিমারী এলাকার শাহিন হোসেনের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সোনিয়া আক্তার ও তার স্বামীর মধ্যে ঝগড়া চলছিলো। সোমবার সকালে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে, স্থানীয়রা তাকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. তানভীর রহমান তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, পারিবারিক সমস্যার কারণে সোনিয়া আক্তার আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

হাতীবান্ধা থানার উপপরিদর্শক সঞ্জয় পাল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments