Google search engine
Homeঅন্যানোবরিশালে দুদিনব্যাপী চলচ্চিত্র উৎসব শুরু

বরিশালে দুদিনব্যাপী চলচ্চিত্র উৎসব শুরু

নিজস্ব প্রতিবেদকঃ ইএসডি ফিল্ম সোসাইটির আয়োজনে বরিশালে শুরু হয়েছে দুদিনব্যাপী চলচ্চিত্র উৎসব।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উৎসবের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সভাপতি ডা. জহিরুল ইসলাম কচি। বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরউল্লাহ, চলচ্চিত্র পরিচালক মুহাম্মদ কাইয়ুম ও খন্দকার সুমন এবং অভিনেতা হায়দার আলী।

বরিশাল চলচ্চিত্র উৎসব বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এস এম সাব্বির নেওয়াজ সাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইএসডি ফিল্ম সোসাইটির সভাপতি জসিম উদ্দিন ইমন। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে ‘বনলতা এক্সপ্রেস’সহ কয়েকটি চলচ্চিত্র প্রদর্শন করা হয়। উৎসব ঘিরে চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে আগ্রহ দেখা গেছে।

আয়োজকেরা জানান, উৎসবের দ্বিতীয় দিন শনিবার সকাল ১১টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে চলচ্চিত্রবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হবে। একই দিন বিকেলে একই ভেন্যুতে চারটি চলচ্চিত্র প্রদর্শিত হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments