Google search engine
Homeঅন্যানোচরকাউয়ায় সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম:পরিবর্তনের দাবি

চরকাউয়ায় সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম:পরিবর্তনের দাবি

নিজস্ব প্রতিবেদক: বরিশাল সদর উপজেলার ৭ নম্বর চরকাউয়া ইউনিয়নের নয়ানী এলাকার চৌমুখী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম নুর উদ্দিন নিরবকে ঘিরে রাজনৈতিক প্রভাব বিস্তার, ঝাড়ফুঁক, তাবিজ প্রদান ও সুদের লেনদেনসহ নানা অভিযোগ উঠেছে। তাছাড়া প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পর্কে কটুক্তির একটি অডিও রেকর্ড ফেসবুকে ভাইরাল হয়েছে।

স্থানীয়দের দাবি, প্রায় ১৩ বছর আগে মেহেন্দীগঞ্জ থেকে এসে মসজিদে ইমামতি শুরু করেন নুর উদ্দিন নিরব। তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময় তিনি নিজেকে চরকাউয়া ইউনিয়ন ওলামা লীগের সভাপতি পরিচয় দিয়ে স্থানীয় রাজনীতিতে প্রভাব বিস্তার করেন। সেই প্রভাব ব্যবহার করে একজন অবসরপ্রাপ্ত সেনাসদস্যের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও মারামারিতে জড়ানোর অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি স্থানীয় বিএনপির এক নেতার আশ্রয় নেওয়ার চেষ্টা করেন এবং ওলামা দলে যোগ দেওয়ার ঘোষণা দেন।

মুসল্লিদের অভিযোগ, ইমামের কেরাত ও কোরআন তেলাওয়াতের শুদ্ধতা নিয়ে দীর্ঘদিন ধরে প্রশ্ন রয়েছে। রমজানে তারাবির নামাজ পড়াতে আসা কয়েকজন হাফেজও এ বিষয়ে আপত্তি জানিয়ে ইমাম পরিবর্তনের পরামর্শ দিয়েছিলেন।

তাছাড়া অর্থের বিনিময়ে তদবির, ঝাড়ফুঁক ও তাবিজ দেওয়ার অভিযোগ করেছেন কয়েকজন এলাকাবাসী। তাঁদের দাবি, মসজিদ প্রাঙ্গণে বরাদ্দকৃত ব্যক্তিগত কক্ষে নারীদের প্রবেশ করিয়ে এসব কার্যক্রম পরিচালনা করা হয়। এ ছাড়া নয়ানী এলাকার আরিফ ব্রিক ফিল্ডে তাঁর লাখ লাখ টাকা সুদে বিনিয়োগ রয়েছে বলেও অভিযোগ উঠেছে।

সম্প্রতি উপাসনালয়ের ইমাম, পুরোহিত ও খাদেমদের জন্য সরকারি ভাতা কর্মসূচির প্রেক্ষাপটে চরকাউয়ার কয়েকটি ধর্মীয় প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে তথ্য সংগ্রহের সময় এসব অভিযোগ উঠে আসে। এ নিয়ে আগে বেশ কয়েকটি গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে সংশ্লিষ্ট ইমাম ও মসজিদ কমিটির পক্ষ থেকে অভিযোগগুলো ভিত্তিহীন দাবি করে প্রতিবাদলিপি দেওয়া হয়।

এ বিষয়ে চৌমুখী জামে মসজিদের সেক্রেটারি শহিদুল ইসলাম বলেন, ইমাম নুর উদ্দিন নিরব একটু তাবিজ-তুমার দেয়। পাশে তার কক্ষে নারীরাও আসে। তবে আমি ব্যক্তিগতভাবে এগুলো পছন্দ করিনা। শুনেছি এক সময় সে ওলামালীগের ইউনিয়ন সেক্রেটারি ছিল। তবে বর্তমানে সে কোন রাজনীতির সাথে জড়িত নয়। একটি গ্রুপ তার পেছনে লেগেছে মনে হচ্ছে।

চৌমুখী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম নুর উদ্দিন নিরব বলেন, আরিফ ব্রিক ফিল্ডে আমার ও আমার বোনের প্রায় নয় লক্ষ টাকা দেওয়া আছে। সেখান থেকে মাঝে মাঝে লভ্যাংশ পাই। আমি ওলামা লীগ করিনি। তবে সরকারী দলের সাথে ইমাম হিসেবে সব সময়ই তাল মিলিয়ে চলতে হয়। তাই চলেছি এবং এখনো চলছি। অবসরপ্রাপ্ত সেনা সদস্যের সাথে ভুলবোঝাবুঝি হয়েছিল কিন্ত এখন তার সাথে আমার অনেক ভালো সম্পর্ক। একটি গ্রুপ আমার সম্পর্কে বিভ্রান্তি ছড়ায়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments